কেন্দুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠিত | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠিত

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলাধীন কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ জুন বিকাল ৩ঘটিকায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক ও জমিলা মেমোরিয়াল কিন্ডারগার্ডেনের পরিচালক মো: লুৎফর রহমান। কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিম। পল্লী কুড়ি কিন্ডারগার্টেনের পরিচালক মো: আজহারুল ইসলাম, ফুলকলি কিন্ডারগার্ডেনের পরিচালক ভানু দত্ত, সাফিয়া খুরশেদ আহম্মদ মডেল একাডেমির পরিচালক মো: জসিম উদ্দিন আহমেদ খোকন, হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন সুজন।
এ সময় আরও বক্তব্য রাখেন-মীর হোসেন কিন্ডারগার্টেনের পরিচালক মো: মজিবুর রহমান, এ ওয়ান কিন্ডারগার্টেনের পরিচালক শফিউল আলম, নিউ সানরাইজ কিন্ডারগার্টেনের পরিচালক মো: আব্দুল বারী সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সভার সকল সদস্যের সম্মতিক্রমে ও মুক্ত আলোচনার মাধ্যমে জসিম উদ্দীন আহমেদ খোকন কে সভাপতি ও মোঃ মনিরুজ্জামানকে সাধারন সম্পাদক,ইলিয়াস কাঞ্চন সুজনকে সিনিয়র সহ সভাপতি,সোহেল ভুঞাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০