সত্যের কলমকে থামানো যাবে না, আমি থাকবো সাহসী সাংবাদিকদের পাশে ‎—ড. রফিকুল ইসলাম হিলালী | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সত্যের কলমকে থামানো যাবে না, আমি থাকবো সাহসী সাংবাদিকদের পাশে ‎—ড. রফিকুল ইসলাম হিলালী

সত্যের কলমকে থামানো যাবে না, আমি থাকবো সাহসী সাংবাদিকদের পাশে
‎—ড. রফিকুল ইসলাম হিলালী

‎কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি :
‎নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, দুর্নীতির ও অনিয়মের বিরুদ্ধে লিখে কেউ যদি হয়রানির শিকার হয়, আমি তার পাশে থাকবো। সত্য বলার অপরাধে কোনো সাংবাদিককে নিপীড়ন বা হয়রানির শিকার হতে দেওয়া যায় না।

‎শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ড. হিলালী আরও বলেন,‎সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নির্ভীক কলমই দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে। তাই ভয়-ভীতি, চাপ বা প্রলোভন, কোনো কিছুর কাছে সাংবাদিকদের নতি স্বীকার করা উচিত নয়। এমন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

‎নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বারবার ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত এই নেতা আরও বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিক জাতির বিবেক। তাদের কলম থেমে গেলে সমাজের সত্যও নষ্ট হয়ে যায়।

‎সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সাংবাদিক মজিবুর রহমান, কিশোর কুমার শর্মা, মাইনউদ্দিন সরকার রয়েল, মাজহারুল ইসলাম ভূঁইয়া উজ্জ্বল, রোকন উদ্দিন, কুহিনূর আলম এবং মনিরুল ইসলাম আকন্দ সোহেল প্রমুখ।

‎সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, ড. হিলালীর এমন স্পষ্ট ও সাহসী অবস্থান সত্য ও ন্যায়ের পক্ষে নতুন উদ্দীপনা যোগাবে সাংবাদিক সমাজে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০