কেন্দুয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভায় আসন্ন ঈদে সর্বোচ্চ সতর্কতা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভায় আসন্ন ঈদে সর্বোচ্চ সতর্কতা

 

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভায় আসন্ন ঈদে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার উপর জোর দেয়া হয়েছে ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সতর্কতা অবলম্বন করার উপর জোর দেয়া হয় ।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নওপাড়া হাইস্কুলের অবঃ শিক্ষক মহিউদ্দিন আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার এর উপজেলা প্রতিনিধি কোহিনূর আলম প্রমুখ বক্তব্য রাখেন উক্ত সভায় ।

আসন্ন ঈদে যানজট, অতিরিক্ত ভাড়া, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি জন নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান রনি, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওছার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কামরুল হাসান, উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষিকা সোমা আক্তারসহ সুধীজন ।

তাছাড়া সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০