কেন্দুয়ায় সরিষা তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও আলোচনা সভা | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় সরিষা তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও আলোচনা সভা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত “সরিষা” প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৩ এপ্রিল ) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কেন্দুয়া পৌরসভার টেংগুরি এলাকায় বারি-১৯ সরিষা তেল ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় এ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া পৌরসভা ব্লকের উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম আসাদুজ্জামান সানির সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ও কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডিডি (উদ্যান) রাকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, কৃষক মোঃ রুমালি মিয়া প্রমুখ ।

বক্তারা আমাদের দৈনন্দিন জীবনে সরিষা তেলের বহুমুখী ব্যবহারের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন । এমনকি সরিষা তেলের উৎপাদনের সহজলভ্যতা ও ঔষধি গুণাবলির কথাও তুলে ধরেন তারা ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর কৃষক দলের সভাপতি আবু সিদ্দিক সিদ্ধু, কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, তেল জাতীয় ফসল উৎপাদনের সাথে জড়িত কৃষক, অন্যান্য কৃষক, স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ ।

উল্লেখিত মাঠ দিবস ও আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হবে বলে মনে করেন কৃষক, কৃষিবিদ ও সংশ্লিষ্টরা ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০