কেন্দুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন সরকার,স্টাফ রিপোর্টার: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ঘটিকার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু’র সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ধিত সভা শুরু হয়ে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি জহিরুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি ও চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুইঁয়া,মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টার ও উপজেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,
আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বিল্টু, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হাবিব, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল আলম সুমন, সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক নুরনাহার আক্তার চায়না, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক সাইফুল ইসলাম ভুইঁয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তথ্যসূত্রে জানা যায়, নবগঠিত কমিটির পূর্ণ পরিচিতি এবং আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল।
সভায় বক্তারা সাংগঠনিক তৎপরতা জোরদার করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০