ক্রিকেট দুনিয়ার বোলিংয়ে নিষিদ্ধ সাকিব | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেট দুনিয়ার বোলিংয়ে নিষিদ্ধ সাকিব

 

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ক্রিকেটের তিন সংস্করণেই দীর্ঘদিন ধরে রাজত্ব করেছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। তার নামের পাশে রয়েছে ক্রিকেটের বিভিন্ন রেকর্ডও। এতসব অর্জনের পর এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের সন্ধিক্ষণে, আর শেষ বেলায় এসে পড়েছেন কঠিন পরীক্ষায়, পরীক্ষায় পাশ না করলে আর খেলতে পারবেন না অলরাউন্ডার ভূমিকায়। শুধু ব্যাটার হিসেবেই ২২ গজে নামতে পারবেন তিনি। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সাকিব বাংলাদেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন তবে তার জন্য তাকে দেশে ফিরতে হবে।

গেল সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলতে যান সাকিব আল হাসান। প্রায় ১৩ বছর পর কাউন্টিতে গিয়ে দুর্দান্ত বোলিং করেন দেশ সেরা এই অলরাউন্ডার দুই ইনিংসে শিকার করেন ৯ উইকেট। তবে পরবর্তীতে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। যা সাকিবের ১৮ বছরের ক্যারিয়ারে প্রথম। পরে গেল ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিক্যাল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাশ করতে পারেননি বাংলাদেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার। এরপরই এসেছিল ইসিবির প্রতিযোগিতায় তার বোলিং নিষিদ্ধ হওয়ার খবর। আর সেই নিষেধাজ্ঞাই সাকিবকে এবার কঠিন পরীক্ষায় ফেলেছে।

বিসিবির বিজ্ঞপ্তি অনুসারে, ‘ইসিবির আওতাধীন কোনো প্রতিযোগিতায় বোলিং থেকে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার ফলে বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেও নিষিদ্ধ হয়েছেন সাকিব। যুক্তরাজ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃত টেস্টিং সেন্টারে পরিচালিত একটি স্বাধীন মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসির ১১.৩ ধারা অনুসারে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। এটি আনুষ্ঠানিক নোটিশ প্রাপ্তির সাথে সাথেই প্রযোজ্য, আরও কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন ছাড়াই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০