গাড়ির নাম্বার প্লেটের কোন বর্ণের কী অর্থ? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ির নাম্বার প্লেটের কোন বর্ণের কী অর্থ?

গাড়ির নাম্বার প্লেটের বর্ণমালা ও তাদের ক্যাটাগরি:

প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একইরকম দেখতে হলেও সেগুলোর নাম্বার আলাদা। সাদা এবং সবুজ এই দুই রঙের নাম্বার প্লেট আছে। সাদা রঙের নাম্বার প্লেট ব্যক্তিগত গাড়িতে এবং সবুজ রঙ ভাড়ায় চালিত যানবাহনে ব্যবহার হয়। যেমন- ঢাকা মেট্রো- গ ৪৫-৭৬৫৯, ঢাকা মেট্রো- খ ৩১-২৫০২ ইত্যাদি। এখানে “ঢাকা মেট্রো” বলতে বোঝানো হয়েছে, গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন। পরবর্তী ‘৪৫’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘৭৬৫৯’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।

#নাম্বার প্লেট লেখার ফরম্যাট:
ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি) কর্তৃক একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটি হল:
– শহরের নাম
– গাড়ির ক্যাটাগরি
– গাড়ির নাম্বার

এই ফরম্যাটের মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বুঝাতেই বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণত বাংলা বর্ণমালার ‘অ, ই, উ, এ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ত, থ, ঢ, ড, ট, ঠ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, স, হ অক্ষরগুলো ব্যবহার করা হয়। উপরের প্রতিটি বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে।

#গাড়ির ২১টি ক্যাটাগরি:
1. ক: প্রাইভেটকার, ৮০০ সিসি
2. খ: প্রাইভেটকার, ১০০০-১৩০০ সিসি
3. গ: প্রাইভেটকার, ১৫০০-২০০০ সিসি
4. ঘ: এসইউভি, ক্রসওভার
5. চ: ব্যক্তিগত এমপিভি, ভ্যান (মাইক্রোবাস)
6. ছ: ভাড়ায় চালিত ভ্যান বা মাইক্রোবাস (সবুজ রঙের নাম্বার প্লেট)
7. জ: ছোট বাস বা মিনিবাস
8. ঝ: বড় বাস বা কোস্টার বাস
9. ট: ট্রাক
10. ঠ: কমার্সিয়াল ডাবল কেবিন পিকআপ ট্রাক
11. ড: মাঝারি সাইজের ট্রাক
12. ন: ছোট পিকআপ
13. প: ট্যাক্সি ক্যাব
14. ভ: ২০০০ সিসির অধিক ব্যক্তিগত গাড়ি
15. ম: পণ্য পরিবহন ও ডেলিভারি পিকআপ
16. দ: প্রাইভেট বা নিজস্ব সিএনজি
17. থ: ভাড়ায় চলিত সিএনজি
18. হ: মোটরবাইক (৮০-১২৫ সিসি)
19. ল: ১৩৫ সিসির অধিক মোটরবাইক
20. ই: ভটভটি টাইপের ছোট ট্রাক
21. য: প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০