জাহানারার ঠিকানা এখন অস্ট্রেলিয়া? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাহানারার ঠিকানা এখন অস্ট্রেলিয়া?

 

নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন হয়েছে গতকাল। লিগ মাঠে গড়াচ্ছে আজ থেকে। অথচ এবারের প্রিমিয়ার লিগে খেলছেন না পেসার জাহানারা আলম। লিগের দলবদলেও অংশগ্রহণ থেকে দূরে থেকেছেন তিনি। তবে কি দেশের ক্রিকেটে আর দেখা যাবে না জাহানারাকে? এর সঠিক উত্তর কারও জানা নেই। বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার বলতে পারছেন না, কেন লিগে খেলছেন না জাতীয় দলের এ পেসার। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার হলেও লিগে না

খেলার ব্যাপারে কিছু জানাননি বিসিবিকে। লিগে না খেলায় চুক্তি বাতিলের কথা ভাবছেন বাশার।

এভাবেই হয়তো দেশের ক্রিকেটের সঙ্গে সব সম্পক ছিন্ন করে দেবেন জাহানারা। পাকাপাকি থেকে যেতে পারেন অস্ট্রেলিয়াতে। বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে সিডনি ক্লাবের হয়ে লিগ খেলতে গেছেন। পরে প্রিয় বান্ধবী মুনতাহা মন্টিকেও নিয়ে গেছেন দেশটিতে। মন্টিও সাবেক নারী ক্রিকেটার। খেলা ছেড়ে কোচিং পেশায় যোগ দিয়েছিলেন। গত কয়েক দিন ধরে জাহানারা ও মন্টির হোয়াটসঅ্যাপে কল দিয়েও পাওয়া যায়নি। মেসেজেরও কোনো উত্তর দেননি তারা। ঢাকা

থেকে অনেক সাংবাদিকই জাহানারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিডনিতে ভালো আছেন জাতীয় দলের এ নারী পেসার। বিসিবির সঙ্গে যোগাযোগ না থাকলেও আবাহনীর ম্যানেজার শেখ মামুনের সঙ্গে মাঝেমধ্যে কথা হয় তাঁর। মামুন বলেন, ‘সম্ভবত ওরা ফিরবে না। আমাকে সে বলেছে, অস্ট্রেলিয়ায় ভালো আছে। বাংলাদেশের থেকে অনেক বেশি ইনকাম। মন্টি অন্য কাজ করে, জাহানারা খেলে। ও বলছিল, দেশে তো আগের মতো পজিশন পাবে না। তাই থাকতেও পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০