জেলায় প্রাঃ বিঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলায় প্রাঃ বিঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন

জেলায় প্রাঃ বিঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন

কেন্দুয়া প্রতিনিধিঃ ২০ জানুয়ারি ২০২৫ ইং নেত্রকোনা জেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মুক্তারপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনাল খেলায় কেন্দুয়া উপজেলার কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহনগঞ্জ উপজেলার সঙ্গে মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে কাউরাট দল ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কেন্দুয়ার দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মদন উপজেলার বিরুদ্ধে ৬-০ গোলে জয়ী হয়। দুখিয়ারগাতীর মেয়েরা প্রথম থেকেই দারুণ খেলার নৈপুণ্য প্রদর্শন করে একের পর এক গোল করে জয় নিশ্চিত করে।

খেলা শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিজয়ী দলগুলোর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় কেন্দুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ট্রফি হাতে পেয়ে উল্লাসিত দুই দল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এবারের টুর্নামেন্টে কেন্দুয়া উপজেলার দুটি দলই চ্যাম্পিয়ন হয়ে এলাকার সুনাম বৃদ্ধি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০