জ্বালানি খরচ বাঁচাতে কত স্পিডে মোটরসাইকেল চালানো উচিত জানুন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১১ নভেম্বর ২০২৩, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি খরচ বাঁচাতে কত স্পিডে মোটরসাইকেল চালানো উচিত জানুন

বাইকের মাইলেজ নিয়ে কমবেশি অনেকেই চিন্তিত। অথচ অনেকেই জানেন না, বাইক সঠিক গতিতে না চালালে কাঙ্ক্ষিত মাইলেজ মেলে না। পেট্রোল খরচ বাঁচাতে ঠিক কত স্পিডে মোটরসাইকেল চালানো উচিত জেনে রাখুন।

কমিউটার বা এন্ট্রি-লেভেল বাইকে দারুণ জ্বালানি দক্ষতা পাওয়া যায় এ কথা ঠিক কিন্তু গতির লোভে সেই মাইলেজটুকুও যে পেয়ে ওঠেন না রাইডাররা। তাই ভ্রান্ত ধারণা দূরে সরিয়ে সঠিক গতিতে বাইক চালানোর অভ্যাস তৈরি করা উচিত বলে মত বিশেষজ্ঞদের।

বাইকের মাইলেজ সব জায়গায় এক পাওয়া যায় না। সিটি রাইডিং বা শহরের মধ্যে চালালে এক রকম মাইলেজ আবার হাইওয়েতে চালালে এক রকম মাইলেজ। তবে দুই পরিস্থিতিতেই যতটা সম্ভব পেট্রল খরচ বাঁচানো উচিত।

কত স্পিডে বাইক চালালে মাইলেজ কমে যায়?

অভিজ্ঞ বাইকাররা বলে থাকেন, একটি নির্দিষ্ট গতিতে বাইক চালানো উচিত। পরিস্থিতি অনুযায়ী তা কমবেশি হতে পারে তবে নিয়ন্ত্রণের বাইরে পা রাখা উচিত না। সর্বোচ্চ মাইলেজ পাওয়ার জন্য ৪০-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গড় গতি রাখতে বলা হয়। ১০০ সিসি কমিউটার বাইকের ক্ষেত্রে ৬০-৭০ কিলোমিটার। বাইকের স্পিড এর বেশি হলে মাইলেজ ধীরে ধীরে কমতে পারে।

কত স্পিডে চালালে ভালো মাইলেজ পাওয়া যায়?

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কত স্পিডে বাইক চালানো উচিত? উপরে যেমনটা বললাম ৪০ থেকে ৫৫ কিলোমিটারের মধ্যে বাইকের গড় গতি রাখা উচিত। তবে এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় খেয়াল রাখা দরকার। যেমন বারবার ব্রেকিং এড়ানো, আচমকা অ্যাকসেলারেশন এড়ানো ইত্যাদি।

উক্ত বিষয়গুলো না মানলে আপনি গতি যেমনই রাখুন না কেন দিন শেষে মাইলেজ কম পেতে পারেন। পাশাপাশি ওভারস্পিডিং এড়িয়ে যেতে হবে। পাশের বাইক গতি বাড়িয়ে আপনাকে ওভারটেক করলেও উত্তেজিত হওয়া উচিত নয়।

হালকা বাইকে ভালো মাইলেজ?

সর্বোপরি মোটরসাইকেল হল একটি মেশিন। আর প্রত্যেক মেশিনে অত্যধিক চাপ সৃষ্টি হলে তা বিকল হতে শুরু করে। গতির পাশাপাশি বাইকে ভালো মাইলেজ পাওয়ার জন্য তার ওজন নিয়েও ভাবা দরকার। বহু মানুষ বাইকেই গুচ্ছের সরঞ্জাম বহন করেন।

 

গাড়ি হোক বা মোটরসাইকেল তার ওজন যত বেশি হবে ততই তার পারফরম্যান্স কমতে শুরু করবে। কারণ অত্যধিক ওজনের ফলে ইঞ্জিনে অতিরিক্ত চাপ তৈরি হয়। আর সেই চাপ পূরণ করতে বেশি তেল খরচ করে ইঞ্জিন। ফলে এক ধাক্কায় কমে যায় বাইকের মাইলেজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০