তিন ফর্মেট থেকেই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত! | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ অক্টোবর ২০২৪, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন ফর্মেট থেকেই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!

!
বাংলাদেশ দলের সময়টা তেমন ভালো কাটছে না। ভারত সিরিজে সব ম্যাচ হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দলের মধ্যে আত্মবিশ্বাস এবং টিম স্পিরিটও খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না না। এমন করুণ অবস্থায় টাইগারদের নেতৃত্ব দিতে অপারগতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চাইছেন তিনি।

ক্রিড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন মতে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়াতে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ড এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড প্রধান ফারুক আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ক্রিকবাজ।

নাম পরিচয়ে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘হ্যা, তিনি (শান্ত) আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত নন।’ শান্ত নিজেও ক্রিকবাজের কাছে স্বীকার করেছেন এই সিদ্ধান্তের কথা। গণমাধ্যমটিতে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়, কারণ আমি এখনও অপেক্ষা করছি প্রেসিডেন্টের কাছ থেকে উত্তর শোনার জন্য।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় শান্তর হাতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে অধিনায়ক রাখার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান শান্ত। বিসিবির একজন পরিচালক শান্তকে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ক্রমাগত বুঝিয়ে যাচ্ছেন। তবে সেটা খুব একটা কাজে আসছে না।

জানা গেছে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছাড়তে চাইছেন তিনি।

বিসিবির আরেক পরিচালক ক্রিকবাজকে জানিয়েছেন, যদি শান্তকে কোনোভাবে অধিনায়কত্ব করার জন্য রাজি করানো সম্ভব না হয়, তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে এবং টেস্টের অধিনায়কত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টির নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন তরুণ তাওহীদ হৃদয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০