দেশে ঢুকতে নিষেধ করা হল শাকিবকে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৭ অক্টোবর ২০২৪, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ঢুকতে নিষেধ করা হল শাকিবকে

শাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, দাবি বাংলাদেশের উচ্চপদস্থ আধিকারিকদের।

শাকিব আল হাসানকে নিয়ে যেভাবে চিত্রনাট্যের পালাবদল প্রতি মুহূর্তে ঘটছে, তা সম্ভবত বলিউডের যে কোনও থ্রিলারের চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে। আর সেই নাটকীয় পট পরিবর্তন পুরোটাই ঘটছে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর বিদায়ী টেস্টকে ঘিরে।

বুধবার বিকেল পর্যন্ত খবর ছিল, শাকিব মিরপুরেই জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন। এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের যে স্কোয়াড ঘোষণা করে, তাতেও নাম ছিল শাকিবের। পদ্মপারের অলরাউন্ডারও জানতেন, বাংলাদেশে তাঁর শেষ টেস্ট খেলাকে ঘিরে নিরাপত্তাজনিত যে জট দেখা দিয়েছিল তা কেটে গিয়েছে। বাংলাদেশ বোর্ড প্রধান ফারুক আহমেদ চৌধুরি নিজে উদ্যোগী হয়েছিলেন, শাকিবের যাতে বিদায়ী টেস্ট মিরপুরে খেলতে কোনও অসুবিধা না হয়। দেশের ক্রীড়ামন্ত্রক থেকেও শাকিবকে আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা নিয়ে। কিন্তু এদিন রাতে যে পরিস্থিতি আবার সম্পূর্ণ ঘুরে যাবে কে জানত।

রাতের দিকে শাকিবের ঘনিষ্ঠ মহল মারফত খবর পাওয়া গেল, শাকিব মিরপুর টেস্ট খেলতে বাংলাদেশ যাচ্ছেন না। তাঁকে নাকি উচ্চকর্তারা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ঢুকলে যে নিরাপত্তার গ্যারান্টি আগে দেওয়া হয়েছিল তা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁর এখন দেশে না ফেরাই মঙ্গল। বৃহস্পতিবার দুপুরের দিকে দুবাই হয়ে ঢাকা ঢুকে পড়ার কথা ছিল শাকিবের। এই খবর যখন লেখা হচ্ছে, তখন তিনি দুবাইয়ে। লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লাইট ধরে চলে এসেছেন দেশে ফেরার অভিলাষ নিয়ে। তিনি ভাবতেও পারেননি দুবাইয়ে নামার পর তাঁকে শুনতে হবে, দেশে আসার প্রয়োজন নেই। শুনতে হবে, তাঁকে নিরাপত্তা দেওয়া যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০