ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

পরীমনির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৭:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / 254
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা পরীমণি প্রেম, বিয়ে, সম্পর্ক নিয়ে প্রথম থেকেই আলোচনা-সমালোচনায় থাকেন। আবার কুড়িয়েছেন অগণিত ভক্তের ভালোবাসাও। ভালোবাসার বিয়ে এক বছর না গড়াতেই আরেকবার পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে আবারও ‘রাজপরী’ ঝড়। কেউ সান্ত্বনা জানাচ্ছে, কেউবা ছুড়ে দিচ্ছে কড়া মন্তব্য। তবে পরীমণির এমন পরিস্থিতিতে নিজের জীবনের ছায়া খুঁজে পেয়েছেন লেখক তসলিমা নাসরিন।

আলোচিত এই অভিনেত্রীর জীবনের অবস্থাও যেন তার জীবনেরই মতো বলে মন্তব্য করেছেন তসলিমা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…।

‘এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল ও সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

পরীমনির প্রতি সমর্থনের কথা জানিয়ে নিজের প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, ‘পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়।’

আক্ষেপ জানিয়ে তসলিমা লিখেছেন, ‘আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসের পর সংবাদমাধ্যমের কাছেও স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীমনির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

আপডেট সময় : ০৭:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩