"পশ্চিম গলি: ঢাকার নারীদের বাজেট-বান্ধব কেনাকাটার ঠিকানা" | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“পশ্চিম গলি: ঢাকার নারীদের বাজেট-বান্ধব কেনাকাটার ঠিকানা”

ঢাকায় অলি-গলির শেষ নেই। তবে রাজধানীর এই গলিটি নারীদের অন্যতম পছন্দের একটি গলি! কারণ এখানকার বেশির ভাগ দোকানেই দরদাম করে একেবারে সস্তায় জিনিসপত্র কেনা যায়। মাত্র ৫ হাজার টাকাতেই কেনা যায় বিয়ের সব অনুষঙ্গ! কিন্তু কোথায় সে গলি? চলুন জেনে আসা যাক…

১৯৪০-এর দশকে স্থাপিত মার্কেটটি এখনো রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেনাকাটার জায়গাগুলোর একটি। প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ এই মার্কেটে আসেন। মুখে মুখে এই গলির নাম হয়ে গেছে ‘অর্নামেন্ট গলি’।

যেখানে নারীদের গয়না, মেকআপ ও বিউটি পণ্য, সাজগোজের নানা অনুষঙ্গ, শাড়ি-চুড়ি, থ্রি-পিস, ক্লিপ, পায়জামা-পালাজো, প্যান্ট-অন্তর্বাস থেকে শুরু করে গামছা-তোয়ালে সহ সবকিছুই পেয়ে যাবেন একেবারেই পানির দামে!

গড়পড়তা একটা হিসাব করে বলা যায়, দরদাম করার দক্ষতা কাজে লাগিয়ে যা দাম চায়, তার দুই-তৃতীয়াংশ দামে এখান থেকে জিনিসপত্র কেনা যায়।

সব মিলিয়ে ‘দামে কম মানে ভালো’ এমন পণ্য কিনতে চাইলে আপনি এই গলিতে ঢুঁ মারতেই পারেন। ওহ হ্যাঁ, মার্কেটের নামটাই তো এখনো বলা হয়নি!

ঢাকা শহরের সবচেয়ে পুরোনো ও ব্যস্ততম শপিং সেন্টারগুলোর একটি মৌচাক মার্কেট। আর মৌচাক মার্কেটের ব্যস্ততম গলিগুলোর একটি পশ্চিম গলি!

আর সস্তায় জিনিসপত্র কেনার জন্য এই পশ্চিম গলিই নারীদের অন্যতম পছন্দের একটা গলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০