ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাম আঙুলে বিয়ের আংটি পরানো হয় কেন?

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 158
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিয়ের আংটি সবার কাছেই মূল্যবান ও পছন্দের। বিয়েতে বা তার আগে বাগদান অনুষ্ঠানে আংটি বদলের রীতি আছে কমবেশি সব দেশেই।

সাধারণত বাম হাতের অনামিকায় বিয়ের আংটি পরানো হয়। তবে এটি কি শুধুই কোনো রীতি, নাকি এর পেছনে আছে কোনো স্বাস্থ্য উপকারিতা?

জানা যায়, প্রাচীন মিশরে বিয়ের আংটি বাম হাতের অনামিকায় পরানোর রীতির উদ্ভব ঘটে। মেরিজ কাস্টমস অব দ্য ওয়ার্ল্ড জর্জ মঙ্গার্সের মতে, তখনকার মানুষরা বিশ্বাস করতেন বাম হাতের অনামিকায় থাকা একটি শিরা সরাসরি হার্টের সঙ্গে নাকি সংযুক্ত।

এই শিরাকে বলা হতো ভেনা আমোরিস (ভালোবাসার শিরা, ভেইন অব লাভ)। এ কারণেই ওই আঙুলে আংটি পরলে হার্ট থাকে সুরক্ষিত। এরপর থেকে এই রীতিই বিশ্বজুড়ে প্রচলিত হয়ে যায়।

পাশাপাশি চিনের সংস্কৃতি অনুযায়ীও অনামিকায় বিয়ের আংটি পরার চল আছে। তবে তাদের বিশ্বাস আবার ভিন্ন। চিনা উপকথা অনুযায়ী, প্রত্যেক আঙুলের ভিন্ন ভিন্ন তাৎপর্য আছে।

বুড়ো আঙুল বাবা মায়ের প্রতিনিধিত্ব করে, তর্জনী আত্মীয়স্বজন ও ভাইবোনের। অন্যদিকে মধ্যমা নিজের ও সন্তানদের প্রতিনিধিত্ব করে। আর অনামিকা হলো জীবনসঙ্গীর। এই তত্ত্বের কারণেই চিনে অনামিকায় বিয়ের আংটি পরার প্রচলন ঘটে।

অন্যদিকে ১৬ শতকে বিখ্যাত ডাচ চিকিৎসক লেভিনাস লেমনিয়াস তার বইতে লেখেন, কোনো নারী তার বাম হাতের অনামিকা আঙুলে সোনার আংটি পরলে তার হৃদয়ে এক ধরনের মৃদু আলোড়নের সৃষ্টি হয়। ফলে তার শরীর ও মন দুটোই ভালো থাকে।

১৭ শতকের দিকে ডাচ ফিজিশিয়ান লেমনিয়াস এই যুক্তির সঙ্গে কিছুটা একমত পোষণ করেন। তিনি কয়েকজন নারীর অনামিকা আঙুলে চিমটি দিয়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান করতে সফল হয়েছিলেন।

এরপর তিনি জানান, সত্যিই এই আঙুলের সঙ্গে হৃদয়ের সংযোগ আছে। পরবর্তী সময়ে চিকিৎসা বিজ্ঞান বিষয়টি প্রমাণ করে। জানা যায়, শুধু অনামিকা নয় বরং প্রতিটি আঙুলের সঙ্গেই হার্টের শিরার সংযোগ আছে।

তবে এখনো অনামিকায় আংটি পরানোর রীতি প্রচলিতই আছে বিশ্বজুড়ে। তবে বিভিন্ন স্থানে আবার অনেকে দুই হাতের যে কোনো আঙুলেই বিয়ের আংটি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাম আঙুলে বিয়ের আংটি পরানো হয় কেন?

আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪