বিয়ের আংটি কেন বাঁ হাতের অনামিকায় পরানো হয়? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের আংটি কেন বাঁ হাতের অনামিকায় পরানো হয়?

অন্য কোনো আঙুলে কেন বিয়ে বা বাগদানের আংটি পরানো হয় না? কেন অনামিকাতেই পরানো হয় এটি? কীভাবেই শুরু হলো অনামিকাতে আংটি পরানোর চল? আংটির আকার গোলাকার হওয়ারও বিশেষ কারণ আছে।

প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করতেন, বাঁ হাতের অনামিকা সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত। যে কারণে তারা এর নাম দিয়েছিলেন ভেনা আমোরিস বা ভালোবাসার ধমনি। এই বিশ্বাসে অনামিকায় আংটি পরানো হতো। দু’টি প্রেমপূর্ণ হৃদয়ের মিলন ঘটত গোলাকার আংটির রূপ ধরে। অবশ্য এই ধমনিতত্ত্বের কোনো বৈজ্ঞানিক সত্যতা পাওয়া যায় না। তাই হৃদয়ঘটিত সংযুক্তির আশাও অবান্তর।

চীনা উপকথায় অনামিকা নিয়ে আরেক ধরনের তত্ত্ব আছে। চীনারা বিশ্বাস করে, হাতের পাঁচ আঙুল আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রকাশ করে। এই তত্ত্বের ছোট একটা পরীক্ষাও আছে। আমাদের বুড়ো আঙুল প্রতিনিধিত্ব করে আমাদের বাবা-মাকে। তর্জনী আমাদের সন্তানদের। মধ্যমা আমাদের নিজেকে। অনামিকায় আছে আমাদের জীবনসঙ্গী। কনিষ্ঠায় আমাদের নাতি-নাতনিরা।

এবার দুই হাতে সবগুলো আঙুলের মাথা পরস্পর স্পর্শ করুন। মধ্যমা আমাদের নিজের চিহ্ন, তাই একে ভাঁজ করে ভেতরের দিকে রাখুন যাতে মধ্যমার গাঁট দুটো লেগে থাকে। এবার এক এক করে ওপরে থাকা আঙুলগুলো আলাদা করার চেষ্টা করুন। বুড়ো আঙুল আলাদা করা যায়, অর্থাৎ আমরা বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাব। তর্জনী আলাদা করা যায়, মানে আমাদের সন্তানেরাও সব সময় আমাদের সঙ্গে থাকে না। কনিষ্ঠাও তা-ই, নাতি-নাতনিরাও সারা জীবন পাশে থাকে না।

শুধু পশ্চিমা সংস্কৃতি নয়; অনামিকায় আংটি পরানোর রীতি এখন সারা বিশ্বে সব আঙুল আলাদা করা গেলেও মধ্যমা দুটো ভেতরের দিকে ভাঁজ করে রাখা অবস্থায় কেবল অনামিকা আলাদা করা যায় না। অর্থাৎ সঙ্গীর সঙ্গে থাকতে হবে সারা জীবন। এ জন্যই অনামিকায় আংটি পরানো হয়।

এসবই তত্ত্ব, উপকথা নেহায়েত যুক্তিহীন বিশ্বাস। আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালোবাসা থাকলে যে হাতের যে আঙুলেই আংটি পরেন না কেন, নিশ্চয়ই সুখি জীবন যাপন করবেন। সে আপনাকে আংটি না দিলেও সুখি হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০