বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কি ও কিভাবে নির্ধারিত হয়? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৩ অক্টোবর ২০২৪, ৩:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কি ও কিভাবে নির্ধারিত হয়?

 

বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং করে থাকে যুক্তরাজ্য ভিত্তিক বানিজ্যিক প্রতিষ্ঠান Times Higher Education (THE)। এই কাজে THE পাঁচটি প্যারামিটার বা মানদণ্ড ব্যবহার করে। এই মানদন্ডগুলি হলো – ১. শিক্ষাদান (Teaching – the learning environment), ২. গবেষনা (Research environment -volume, income and reputation), ৩. সাইটেশন (Research quality – citation impact, research strength, research excellence and research influence), ৪. আন্তর্জাতিক ভাবমূর্তি (International outlook – staff, students and research) ও ৫. শিল্প আয় (Industry – income and patents)

এই পাঁচটি প্যারামিটার বা মানদণ্ডকে আবার ১৭/১৮ টি উপ-মানদন্ডে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়গুলিকে র‍্যাংকিং করা হয়। র‍্যাংকিং এর জন্য মোট নম্বর হলো ১০০। আবার এই পাঁচটি মানদন্ডের আওতাধীন ১৭-১৮টি উপ-মানদন্ডের জন্য আলাদা আলাদা নম্বর আছে। নীচে এই ১৭/১৮টি মানদন্ড নিয়ে আলোচনা করা হলো –
(১) শিক্ষাদান
শিক্ষাদান মানদণ্ডের জন্য মোট মার্কস বরাদ্দ আছে ২৯.৫%। এই খাতে উপ-মানপদন্ড আছে ৫টি, যথা- (ক) শিক্ষাদানের সুনাম /সুখ্যাতি – এই উপ-মানদন্ডের জন্য মার্কস বরাদ্দ আছে ১৫%, (খ) শিক্ষক-ছাত্র অনুপাত। এই উপ-মানদন্ডের জন্য মার্কস বরাদ্দ আছে ৪.৫%, (গ) ডক্টরেট ডিগ্রীধারী-স্নাতক অনুপাত। এটার জন্য নম্বর বরাদ্দ আছে ২%, (ঘ) ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত-একাডেমিক স্টাফ অনুপাত। এটার জন্য নম্বর আছে ৫.৫%, (ঙ) প্রাতিষ্ঠানিক আয়- এই উপ-মানদন্ডের জন্য মার্কস বরাদ্দ আছে ২.৫%।
(২) গবেষণা পরিবেশ
এই মানদন্ডের জন্য মার্কস বরাদ্দ আছে ২৯%। এটাতে উপ-মানদন্ড আছে ৩টি, যথা – (ক) গবেষনা সুনাম/সুখ্যাতি – এই উপখাতে নম্বর আছে ১৮%, (খ) গবেষনা থেকে আয় – এই উপ খাতে মার্কস বরাদ্দ আছে ৫.৫%, (গ) গবেষনা উৎপাদনশীলতা – এই উপ-মানদন্ডের জন্য নম্বর আছে ৫.৫%।
(৩) গবেষনার গুণগত মান
এর জন্য নম্বর আছে ৩০%। এটি ৪টি উপ-মানদন্ডে বিভক্ত, যথা – (ক) সাইটেশন ইমপ্যাক্ট – এটার জন্য মার্কস বরাদ্দ আছে ১৫%, (খ) গবেষনা শক্তি – এটার জন্য নম্বর আছে ৫%, (গ) গবেষনা উতকর্ষতা – এটার জন্য আছে ৫% নম্বর, (ঘ) গবেষনা প্রভাব – এটার জন্য মার্কস বরাদ্দ আছে ৫%।
(৪) আন্তর্জাতিক আউটলুক
এই মানদন্ডের জন্য নম্বর বরাদ্দ আছে ৭.৫%। এটাকে তিনটি উপ-ধারায় ভাগ করা হয়েছে, যথা – (ক) বিদেশী ছাত্রের অনুপাত – এর জন্য নম্বর আছে ২.৫%, (খ) বিদেশী শিক্ষকের অনুপাত – এর জন্য মার্কস আছে ২.৫%, (গ) বিদেশী একাডেমিক প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশন – এর জন্য নম্বর আছে ২.৫%।
(৫) শিল্প
এই খাতে নম্বর আছে ৪%। এখানে উপ ধারা আছে দুইটি, যথা – (ক) শিল্প আয় – এই জন্য আছে ২% নম্বর, (খ) প্যাটেন্ট – এর জন্য আছে ২% নম্বর।

অধ্যাপক ড. মো. শাহ এমরান
ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

অতিরিক্ত পরিচালক
ইন্সটিটিউশনাল কোয়ালিটিলি এসুরেন্স সেল (Institutional Quality Assurance Cell (IQAC)).

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০