বিসিবিতে কী চলছে? একের পর এক কোচের বিদায় ঘিরে বাড়ছে রহস্য?? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৫ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবিতে কী চলছে? একের পর এক কোচের বিদায় ঘিরে বাড়ছে রহস্য??

🛑 বিসিবিতে কী চলছে? একের পর এক কোচের বিদায় ঘিরে বাড়ছে রহস্য

বাংলাদেশ জাতীয় দলে মোহাম্মদ সালাহউদ্দিনের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনার কমতি ছিল না। এশিয়া কাপে ব্যাটারদের ব্যর্থতার পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিলেন এই দেশি কোচ। এমনকি অভিমান করে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার গুঞ্জনও উঠেছিল। পরে ব্যাটিং ইউনিটে তার সহকারী হিসেবে যোগ দেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু এরপরও সালাহউদ্দিনের পদত্যাগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মজার ব্যাপার হলো, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটিংয়ে উন্নতির ছাপও দেখা গেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে ব্যাটারদের সম্মিলিত ও ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফিফটির পাশাপাশি এসেছে সেঞ্চুরিও। এমন সময়ে হঠাৎ জাতীয় দল ছেড়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে সালাহউদ্দিনের যোগ দেওয়া স্বাভাবিকভাবেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এর প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়।

এরই মধ্যে পুরোনো একটি মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিসিবির সভাপতি হওয়ার আগে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাতীয় দলে দেশি কোচদের কার্যকারিতা নিয়ে তার সংশয় রয়েছে। আধুনিক ক্রিকেটের চাহিদা ও কারিগরি দক্ষতার প্রসঙ্গ টেনে তিনি এমন মন্তব্য করেছিলেন। ফলে অনেকের মনেই প্রশ্ন—সালাহউদ্দিনের দায়িত্ব পরিবর্তনের পেছনে কি সেই ভাবনার কোনো প্রভাব আছে?

পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছিলেন সালাহউদ্দিনকে। এরপর দল যখন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই আসে আরেক বড় খবর। ফাস্ট বোলিং কোচ শন টেইটের বিদায়ের গুঞ্জন সত্যি হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

শন টেইটের বিদায়ের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরও একটি খবর। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও নাকি বাংলাদেশ দলের সঙ্গে তার অধ্যায় শেষ করতে চলেছেন। শারীরিক সমস্যার কারণে তিনি দায়িত্ব চালিয়ে যেতে অনাগ্রহী বলে জানা গেছে। অন্যদিকে, দীর্ঘ সময় দলের বাইরে থাকায় বিসিবিও তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে বলে গুঞ্জন রয়েছে।

এভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগের কোচদের ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে দায়িত্বে রয়েছেন কেবল হেড কোচ ফিল সিমন্স ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে চুক্তির শর্ত অনুযায়ী অস্ট্রেলিয়া সিরিজে মুশতাকের থাকার সম্ভাবনা নেই। আর ফিল সিমন্সকে ঘিরেও আপাতত কোনো আলোচনা সামনে আসেনি।

এদিকে চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির নতুন নির্বাচন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তামিম ইকবালই আবার সভাপতির দায়িত্বে আসতে পারেন। কিন্তু তার আগেই কোচিং স্টাফে একের পর এক পরিবর্তন ও বিদায়ের ঘটনা ক্রিকেট অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সব মিলিয়ে প্রশ্ন একটাই—বিসিবির ভেতরে আসলে কী ঘটছে?

#cricketlivexpress #BangladeshCricket #Cricket #fblifestyles

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০