বিসিবি থেকে সুজনের পদত্যাগের নেপথ্য কারণ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি থেকে সুজনের পদত্যাগের নেপথ্য কারণ

 

এক পথ খোলা রাখতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন।

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রায় এক যুগ ধরে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সাবেক এই অধিনায়ক পদত্যাগ করেন।

তবে সুজন কী কারণে পদত্যাগ করেছেন তা বিসিবি সভাপতি ফারুক আহমেদের দেওয়া বক্তব্য অনেকটাই নিশ্চিত করে। সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, ‘স্বার্থের সংঘাত হয়, এমন কিছুই হতে দেবেন না বোর্ডে।’

এ কারণেই বিপাকে পড়েছেন সুজন। কারণ, তার বিরুদ্ধে বড় অভিযোগ স্বার্থের সংঘাত। পরিচালক হয়েও তিনি বছরের পর বছর ঢাকা আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোচের দায়িত্ব সামলে গেছেন। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন হওয়ায় এতদিন সুজনকে নিয়ে কেউই কিছু বলেননি। এখন বোর্ডে থাকতে হলে স্বার্থের সংঘাত এড়াতে কোচিং ছাড়তে হতো সুজনকে। সেই পথ খোলা রাখতেই বিসিবি ছেড়েছেন তিনি।

গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যান, জাতীয় দলের অন্তর্বর্তী কোচ, টিম ডিরেক্টর, টিম ম্যানেজারসহ বহুমাত্রিক রূপে দীর্ঘদিন বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ। এসব পদে থেকে সম্মানিও নিয়েছেন তিনি। মাঠের বাইরে একাধিকবার সমালোচিত হলেও ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি নিবেদনখালেদ মাহমুদ সুজনকে লাইমলাইটে রেখেছে। ২০২০ যুব বিশ্বকাপ জয়ে তার বড় অবদান ছিল।

খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০