যে কারণে দেশ ছেড়েছিলেন মিজানুর রহমান আজহারী | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ অক্টোবর ২০২৪, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে দেশ ছেড়েছিলেন মিজানুর রহমান আজহারী

 

দীর্ঘ সাড়ে ৪ বছর মালয়েশিয়ায় থাকার পর অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মিজানুর রহমান আজহারী ২০২০ সালে হঠাৎ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তখন তার দেশ ছাড়ার কারণ নিয়ে নানা প্রশ্ন ওঠে। তখন অনেকেই তার দেশ ছাড়ার পেছনে নানা কারণ তুলে ধরেছিলেন। তবে মিজানুর রহমান আজহারী জানিয়েছিলেন, উচ্চশিক্ষা ও পারিপার্শ্বিক কিছু কারণের তিনি মালয়েশিয়ায় গিয়েছেন।

মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে এক মাহফিলে ধর্মান্তরের ঘটনা ঘটে। তখন ওই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর লক্ষ্মীপুরে তার আরেক মাহফিলে একসঙ্গে ১২ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে জানা যায়, ওই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। এরপর পুলিশ ১২ জনকেই আটক করে তাদের ভারতে ফেরত পাঠায়।

এরপর মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তখন বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোনার সৃষ্টি হয়। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় চলে যান মিজানুর রহমান আজহারী।

জনপ্রিয় এ ইসলামি বক্তা দেশ ছাড়ার পর নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই তখন মনে করেন, বিদেশি শক্তির চাহিদামাফিক আওয়ামী লীগ সরকারের চাপেই দেশ ছেড়েছেন তিনি।

মালয়েশিয়ায় গিয়ে দেশ ছাড়ার বিষয়ে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘ সেই পোস্টের শুরুর দিকে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে, আবারও দেখা হবে ও কথা হবে কোরআনের মাহফিলে। ইনশাআল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০