‘আগামীবার থেকে টঙ্গীতে না’- শর্তে ইজতেমায় অনুমতি সাদপন্থিদের | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আগামীবার থেকে টঙ্গীতে না’- শর্তে ইজতেমায় অনুমতি সাদপন্থিদের

 

তাবলিগ জামাতের মাওলানা সা’দের অনুসারীদের বিশ্ব ইজতেমা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরের ময়দানে করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এক্ষেত্রে মন্ত্রণালয় শর্ত দিয়েছে, আগামী বছর থেকে আর মাওলানা সা’দের অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম করতে পারবেন না।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি সা’দপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা’দ সাহেবের অনুসারী) এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে তাবলীগ জামাতের সাদপন্থি রেজা আরিফ বলেন, “আমরা এ ব্যাপারে আলোচনা করে বক্তব্য দেব।”

এদিকে, দুপুরে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, শনিবার তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সা’দের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

বুধবার দুপুর ১২টায় প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে বলেও জানান তিনি।

কমিশনার মোহাম্মদ নাজমুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে। শনিবার মাওলানা সা’দের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সবার নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেন, “এবার মোনাজাতের সময় যানচলাচল স্বাভাবিক থাকবে। সবার প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না।”

কমিশনার বলেন, প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। পুরো মাঠে ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

“মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মত আমরা সবার সহযোগিতায় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমাও সুন্দরভাবে করতে চাই।”

আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০