যে কারণে নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

 

এক সময় তিনি ছিলেন কোচ। পরে হলেন বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক, এরপর গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক কমিটিতেও আসেন।

কিন্তু ঠিক এক বছর পূর্ণ হতেই হান্নান সরকার ছেড়ে দিলেন নির্বাচকের পদ। উদ্দেশ্য—আবারও কোচিংয়ে ফিরে যাওয়া।

কাল রাতে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করে হান্নান আজ প্রথম আলোকে বলেছেন, ‘আবারও কোচিংয়ে ফিরে যেতেই আমার এই সিদ্ধান্ত। নির্বাচকের কাজটাও আমি উপভোগ করছিলাম। কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়েই আমার পক্ষে আরও বেশি দেওয়া সম্ভব।’

প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে এরই মধ্যে দুই-একটি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন হান্নান। তাঁর ইচ্ছা আছে প্রথম শ্রেণির ক্রিকেট এবং ভবিষ্যতে বিপিএলেও কাজ করার। তবে বড় লক্ষ্যটা বাংলাদেশের কোনো দলের সঙ্গে কাজ করা।

হান্নান বলেছেন, ‘বর্তমান বোর্ড শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচদের গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি আমারও শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে কিছু দেওয়ার আছে। নির্বাচক পদ ছেড়ে দিয়েছি। এখন বিসিবি যদি মনে করে, আমি সে রকম কোনো দায়িত্বও নিতে প্রস্তুত আছি। নিজেকে পুরোপুরি কোচিং পেশায় নিয়োজিত করতে চাই।’
লেভেল-টু কোচিং কোর্স সম্পন্ন করা জাতীয় দলের সাবেক ওপেনার হান্নানের ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বিপিএলেও কোচিংও করানোর অভিজ্ঞতা আছে।

হান্নানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ এই প্রতিবেদককে বলেছেন, ‘হান্নান আরও কয়েক দিন আগেই আমাকে বলেছে কোচিংয়ে ফিরতে চায়, তাই আর নির্বাচক থাকতে চায় না। আমিও বলেছি ঠিক আছে। আমরা পরবর্তীতে বসে তার জায়গায় নতুন কাউকে নেব।’

গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটিতে তাঁর সঙ্গী হিসেবে এখন আছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০