শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল বাংলাদেশসহ চার দেশ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৭ জানুয়ারী ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল বাংলাদেশসহ চার দেশ

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল বাংলাদেশ, ভারত নেপাল, চীন ও ভুটান। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল চীন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘আজ সকাল ৭টা ৫ মিনিট ১৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মেজর ক্যাটাগরির ভূমিকম্প। ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে চীনের একটি স্থান ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ দেশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক এক। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
জার্মান রিচার্স সেন্টার ফর জিওসায়েন্স-জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এনসিএস অনুসারে, ভূমিকম্পটি ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল তিব্বতের জিজাং এলাকায়।
নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট বলছে, কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়।
সামাজিকযোগাযোগ মাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি নেপালের সীমান্তের কাছে তিব্বতে আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স-এ পোস্ট করেছে যে ,৭.১ মাত্রার ভূমিকম্প তিব্বতের জিজাং এর কাছে আঘাত হেনেছে।
এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০