শহীদদের স্মরণ করে দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদদের স্মরণ করে দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে এবং প্রায় একযুগ পর ক্রিকেটে সমাপ্ত ঘটেছে নাজমুল হাসান পাপন অধ্যায়ের। এবার অবকাঠামোর দিকে নজর দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

 

কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিটি স্টেডিয়াম সংস্কার করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। যার শুরুটা হয়েছে নাম দিয়ে। দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে।

আওয়ামী লীগ আমলে নিহত ৩ শহীদদের নামে স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করা হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয় এই তথ্য।

ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পেজ থেকে পোস্টে জানানো হয়- কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম। ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০