শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসছে? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসছে?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, আগামী ১৯ জানুয়ারি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এর আগে তিনি ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্ষমতা হারানোর পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে এটি হবে তার প্রথম সরাসরি যোগাযোগ।

বর্তমানে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা জেলহাজতে বা আত্মগোপনে থাকায় দলের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সিনিয়র নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছে।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আশাবাদ প্রকাশ করে বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে দেশের রাজনীতিতে ফিরে আসবে।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন মনে করেন, শেখ হাসিনার এমন উদ্যোগ দলকে টিকিয়ে রাখার একটি কৌশল হতে পারে। তিনি বলেন, বৈঠকটি হলে দেখতে হবে শেখ হাসিনা কী বার্তা দেন—দেশে ফেরার ঘোষণা নাকি নেতাকর্মীদের দিকনির্দেশনা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করলেও ভারত তাকে দীর্ঘমেয়াদি অবস্থানের অনুমতি দিয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণায় তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০