হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে! | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে!

ছাত্র-জনতার গণ-অভুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর পর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠিপ্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি।

গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ করা যায়নি।

তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা।

এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ–ইস্ট’ শীর্ষক জরিপ পরিচালনা করেছে।

জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী? চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে এ জরিপ জরিপ চালানো হয়।

জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই। জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গেছে, ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে’—এই মতের পক্ষে ভোট দিয়েছে ২৩ শতাংশ উত্তরদাতা।

আর এর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭.৬ শতাংশ।

‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’—এই মতের পক্ষে ভোট দিয়েছে ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছে ২১.১ শতাংশ।

‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে মত দিয়েছে ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছে ২৯.১ শতাংশ।

এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০