অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে সিম রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০(দশ)টি মোবাইল সিম রেজিস্ট্রেশন করা যাবে। আগে এই সংখ্যা ছিল ১৫(পনের)টি।

২০১৫ সালে সিম রেজিস্ট্রেশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করে BTRC। ২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশনের সীমা নির্ধারণ করা হয়। তবে BTRC এর সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ গ্রাহক এত সংখ্যক সিম ব্যবহার করেন না। পাশাপাশি অপারেটরদের অ’সুস্থ প্রতি’যোগিতা, জাতীয় নিরা’পত্তা ও আন্তর্জাতিক চর্চার আলোকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BTRC জানিয়েছে, ১০(দশ)টির বেশি সিম যেসব গ্রাহকের নামে নিবন্ধিত আছে, তা নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করলে আই’নগত জটি’লতায় পড়তে হতে পারে। এমন সিম যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। যদি আপনার নামে অতিরিক্ত সিম রেজিস্টার করা থাকে, তাহলে তা বাতিল বা বন্ধ করার জন্য কিছু উপায় আছে:

🔎 ১. প্রথমে নিজের নামে কয়টি সিম রেজিস্টার আছে তা চেক করুন-

🔹মোবাইলে ডায়াল করুন: *16001#

🔹আপনার এনআইডি নাম্বার লিখে দিন।

🔹SMS এ আপনার নামে নিবন্ধিত সব সিম নাম্বার চলে আসবে।

📌 ২. অতিরিক্ত সিম বাতিল করার উপায়

1. গ্রাহক সেবা সেন্টারে যান (SIM Operator Customer Care):

🔹যেই অপারেটরের সিম বাতিল করতে চান, তাদের গ্রাহক সেবায় যান।

🔹সাথে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নিয়ে যান।

🔹অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করার আবেদন করুন।

2. অপারেটর হেল্পলাইন এ যোগাযোগ করুন:

🔹গ্রামীণফোন: 121

🔹রবি: 123

🔹এয়ারটেল: 786

🔹বাংলালিংক: 121

🔹টেলিটক: 121

কাস্টমার কেয়ারের মাধ্যমে তারা আপনাকে গাইড করবে কোন সিম কিভাবে বন্ধ করবেন।

3. BICTRA (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন – BTRC) এ অভিযোগ করুন:

যদি নিজে বাতিল করতে সমস্যা হয়, তাহলে BTRC হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন: 100
অথবা তাদের ওয়েবসাইট থেকে অনলাইন অভিযোগ করতে পারবেন।

👉 মনে রাখবেন, সিম বাতিল করতে অবশ্যই সঠিক মালিকের উপস্থিতি এবং NID প্রমাণ লাগবে।

📢সতর্কবার্তা: ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম নিজ উদ্যোগে বন্ধ না করলে তা অ’বৈধ হিসেবে বিবেচিত হবে। এমনকি ভবিষ্যতে আ’র্থিক লেন’দেন, নিরা’পত্তা বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহক।

শেয়ার করে প্রত্যেককে সচেতন করুন। আর গুরুত্বপূর্ণ টিপস পেতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।

#SimRegistration #tips #trending #foryou #techbyuzzal

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০