চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই লিটন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই লিটন

 

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ফেরানোর চেষ্টা ছিল তামিম ইকবালকে। সেটি শেষ অবধি সম্ভব হয়নি।

তবুও স্কোয়াডে জায়গা পাননি লিটন দাস। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন দাস। পুনেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর ১৩ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি তিনি।

সাম্প্রতিক সময়ে অবস্থা ছিল আরও খারাপ। সবশেষ সাত ইনিংসে তার সর্বোচ্চ ছয় রান।

 

এই সময়ে তিনবার আউট হয়েছেন শূন্যতে। শেষ অবধি তাকে অধারাবাহিকতার মূল্য চোকাতে হলো চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থেকে।

ওপেনার হিসেবে দলে সৌম্য সরকার ও তানজিদ হাসানের সঙ্গে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি তার।  বিপিএলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। তবুও তার ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

স্কোয়াডে জায়গা পেয়েছেন চার পেসার। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা হাসান মাহমুদ সুযোগ পাননি। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবেন নাহিদ রানা।

বাঁহাতি স্পিনারের তালিকায় বরাবরই বাংলাদেশের ভরসা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা ও নানা বাস্তবতার কারণে তার না থাকা ছিল অনুমিতই। তার জায়গায় নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে। আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান, নাহিদ রানা, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০