ছাদখোলা বাসে চড়বেন না অভিমানী বাংলাদেশের কোচ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩১ অক্টোবর ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাদখোলা বাসে চড়বেন না অভিমানী বাংলাদেশের কোচ

ছাদখোলা বাসে চড়বেন না বাংলাদেশের কোচ, রাতেই ছাড়তে চান ঢাকা!

বড্ড অভিমানী বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ বাটলার। দল চ্যাম্পিয়ন হলেও তাঁর ভাঙা মনটা জোড়া লাগেনি। গত কদিন ধরে জ্বলতে থাকা দ্রোহের আগুন যেন কিছুতেই নিভছে না। সবশেষ বুধবার রাতে সাফের ফাইনালে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এমন খুশির দিনে তিনি বলে দেন ‘বিদায়।’

যদিও বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের চেয়ার ছাড়বেন। তেমনটা আজকের পত্রিকাকেও বলেছেন, ‘চুক্তিকে আমি সম্মান করি। তাই এখনই কোচের দায়িত্ব ছাড়ছি না। তবে এটাই মেয়েদের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্বটাও ছাড়ব।’ বলেছেন ছাদখোলা বাসে না ওঠার কথাও, ‘না, এটা আমার জন্য নয়। আমি বাসে চড়ব না। মেয়েদের উপভোগ করতে দিন। তাঁরা ঘুরে বেড়াক। আমি অন্য একটি ফ্লাইট ধরার চেষ্টা করছি।’

অন্য ফ্লাইট কেন, আপনি মেয়েদের সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন না? এমন প্রশ্নের উত্তরে পিটার বলেন, ‘হ্যাঁ, আসব। তবে আজ রাতেই আমি ইংল্যান্ডের বিমান ধরতে চাই। আমাকে বাড়ি ফিরতে হচ্ছে।’

বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করানোর জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

এর মধ্যে ঘটে গেল অনেক কিছু। এক সাফ জয়ের আড়ালে কতশত আলোচনা। দলের মধ্যে দলাদলি। কোচকে নিয়ে কানাঘুষা। এসবে হয়তো ভীষণ মন খারাপ বাটলারের। তাইতো সব ছেড়ে একটু সুখের আশায় নিজ মাতৃভূমি ইংল্যান্ডে ফিরতে চাইছেন ওয়েস্টহামের সাবেক এই মিডফিল্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০