দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করেননি সাকিব | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৮ জানুয়ারী ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করেননি সাকিব

দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করেননি সাকিব, জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলল বিসিবি
ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। তবে আজ জানা গেছে, দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব।

চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।

সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাশ না করায়।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন,‘সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।’

সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক। তবে লিপু সাকিবের ব্যপারে ফের খোঁজ করবেন জানিয়ে বলেছেন, ‘আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীন হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।‘

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। সেটির ফলাফল এখনো আসেনি।

তবে সাকিবের জাতীয় দলে খেলার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের জবাবে লিপু নির্দিষ্ট কোনো উত্তর দেননি, ‘এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে…হয়তো এভ্রি মিনিট কাউন্টস। হোপফুলি এক দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০