বাংলাদেশের রোমাঞ্চকর জয় | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রোমাঞ্চকর জয়

 

২০২৪ সালটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ৭ ম্যাচের ৬টিতেই হারের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে মালদ্বীপ খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মক খেলে। অপরদিকে বাংলাদেশ বিল্ডআপ করে খেলার চেষ্টা করেছে। নিচ থেকে খেলা তৈরি করে আক্রমণ করার চেষ্টা। তবে আগের ম্যাচের মতো সুবর্ণ সুযোগ সেভাবে তৈরি করতে পেরেছে কমই। আগের ম্যাচে গোল এসেছিল ১৮ মিনিটে। আজ হয়েছে ২৩ মিনিটে। তপুর ভুলের মাশুল দিতে হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

 

১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়।

 

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফিরেই গোলের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ। ম্যাচের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট করেন রাকিব। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালদ্বীপের গোলরক্ষক। এর ৩ মিনিট পরেই গোলের সুযোগ পায় মালদ্বীপ। আলি ফাসিরের নেওয়া হেড দারুণ সেভ করেন গোলরক্ষক মিতুল মার্মা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে গোলের দেখা পাননি কেউ।

৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ে গোলের দেখা পায় বাংলাদেশ। শাহরিয়ার ইমনের পাস থেকে বল জালে জড়ান পাপন সিং। তার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাতে দুই ম্যাচ প্রীতি সিরিজে সমতায় নিয়ে আসে টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০