| Refresh |
This website bdsaradin24.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B0/ is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh. |
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই বাংলাদেশক ক্রিকেট বোর্ডকে দুর্নীতি মুক্ত করার কথা বলেছিলেন ফারুক আহমেদ। ইতিমধ্যে দুর্নীতি যাচাই করতে স্বতন্ত্র অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্তও নেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের বিরুদ্ধে দুর্নীতিতে যোগসাজশের গুঞ্জন শোনা যাচ্ছে। আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের উত্তর দেন ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘এখন বোর্ডের ফান্ড থাকায় কিছু কিছু পদক্ষেপ বোর্ড নিতে পারে যেহেতু এখন ফান্ড আছে আল্লাহর রহমতে। দুর্নীতি তো আমি অস্বীকার করতে পারব না, কিছু দুর্নীতি হয়েছে। অডিট ফার্ম করেছি আমি…… । সিইও সে কিন্তু ১২ বছরে অনেক অভিজ্ঞ এখন। এখানে আগে তদন্ত না করে কিছু না বললে ভালো হয়। যদি কিছু বের হয় আমি নিশ্চিত তাকেও জবাবদিহিতা করতে হবে।’
মিরপুরের কিউরেটর গামিনিকে নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা চলছে। তাকে নিয়ে ফারুক বলেন, ‘আসলে গামিনি যে উইকেট বানাতে পারে না এমন না।
অনেক সময় দলের চাওয়া, কোচের চাওয়া এসব থাকে। ওর চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। চুক্তি বাতিল করা যায়। আমাদের আসলে হেমিং, দুইজন ভারতীয় এসেছিলেন তারা চলে গেছেন। আমাদের আগের কিউরেটরদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের এখানে কিউরেটররা কেন আসবে? আমাদের এখানে আসলে গ্রাউন্ডসম্যান বা গ্রাউন্ডসস্টাফ আছে, কিউরেটর খুব বেশি নাই আমাদের। যাদের সয়েল সাইন্সের জ্ঞান আছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম আমরা খোঁজার চেষ্টা করছি।’
মন্তব্য করুন