মেসির পর কে হবেন আর্জেন্টিনার অধিনায়ক? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির পর কে হবেন আর্জেন্টিনার অধিনায়ক?

জাতীয় দলের হয়ে ঘরের মাঠ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর তার আর্জেন্টিনা ক্যারিয়ার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মেসি নিজেও জানিয়েছেন, তিনি আর বেশিদিন খেলবেন না। ফলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—মেসির পর অধিনায়কত্বের আর্মব্যান্ড কার হাতে উঠবে?

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সম্ভাব্য চার উত্তরসূরি এগিয়ে আছেন: ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।

বর্তমানে দলে মেসির বিকল্প হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ঘরের মাঠে খেলে ফেলেছেন শেষ ম্যাচ। ফলে মেসি ও ওটামেন্ডি দুজনই বিদায় নিলে নতুন নেতৃত্বের প্রয়োজন হবে।

এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন ২৭ বছর বয়সী সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। জুনে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে অধিনায়কত্ব সামলেছেন তিনি, যা তাকে সবচেয়ে বড় প্রার্থী বানাচ্ছে।

তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পিছিয়ে নেই। অ্যাস্টন ভিলার হয়ে নেতৃত্ব দিয়েছেন একাধিক ম্যাচে এবং তার দাপুটে উপস্থিতি সতীর্থদের আত্মবিশ্বাসী করে তোলে।

অন্যদিকে, লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের অধিনায়ক এবং আর্জেন্টিনার অন্যতম মূল স্ট্রাইকার। তার অভিজ্ঞতা ও গোল করার ধারাবাহিকতা তাকে শক্তিশালী প্রার্থী করছে।

সবশেষে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোও এই দৌড়ে আছেন। গত পাঁচ বছরে আর্জেন্টিনার চারটি শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য তিনি। স্কালোনির শুরুর সময়ে তিনি অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছিলেন।

এখন দেখার বিষয়, কোচ লিওনেল স্কালোনি কাকে বেছে নেন মেসির উত্তরসূরি হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০