হাসিনার নাম সম্বলিত ক্রেস্ট বিতরণ করে বিপাকে ইউএনও | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ অক্টোবর ২০২৪, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার নাম সম্বলিত ক্রেস্ট বিতরণ করে বিপাকে ইউএনও

 

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান লেখা ক্রেস্ট বিতরণ করে বিপাকে তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনের পায়রা সম্মেলন কেন্দ্রে এ ক্রেস্ট বিতরণ করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত ক্রেস্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

এ ঘটনার সঙ্গে জড়িত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি দাবি করেছেন সাধারণ মানুষ।

জানা গেছে, গত মার্চে মাসে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান শেষ হয়; কিন্তু তালতলী উপজেলায় ওই অনুষ্ঠানের বিজয়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার তিন বিভাগের ৮৫ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান লেখা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

এ ক্রেস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। বিতর্কিত স্লোগান লেখা ক্রেস্ট গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় ওঠেছে। সাধারণ মানুষের অভিযোগ তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টাপাধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেতাত্মা। তার এজেন্ডা বাস্তবায়ন করতেই তিনি এমন লেখা ক্রেস্ট বিতরণ করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের শাস্তি দাবি করছেন তারা।

বড়বগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নয়া ভাইজোড়া বিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টাধাধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেতাত্মা। তার এজেন্ডা বাস্তবায়ন করতেই জেনেশুনে এমন কাজ করেছেন। তার এমন কাজের তীব্র নিন্দা জানাই।

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, আগের ক্রেস্ট এখন বিতরণ করেছেন। তবে আয়োজকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

তালতলী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টাপাধ্যায় বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান গত মার্চ মাসে শেষ হয়েছে। ওই অনুষ্ঠানের ক্রেস্ট এখন বিতরণ করেছি।

তিনি আরও বলেন, ১০টি ক্রেস্টে ভুল ছিল। ওই ক্রেস্টগুলো জব্দ করা হয়েছে। এগুলো সংশোধনপূর্বক পরে বিতরণ করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সামলা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আয়োজন করেছেন। আমি অনেক কাজের ফাঁকে উদ্বোধন করেছি মাত্র। ক্রেস্টে কী লেখা ছিল তা দেখিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০