আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

 

সাকিব আল হাসানের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো। টানা দুইবার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি। এর ফলে তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আর থাকল না।

 

সেইসঙ্গে তাকে দেয়া হয়েছে এক বছরের নিষেধাজ্ঞাও। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেট / তামিমের বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা

গতবছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।

এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক এবং অন্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০