আসল ইলিশ মাছ চিনবেন যেভাবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ অক্টোবর ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসল ইলিশ মাছ চিনবেন যেভাবে

আমরা অনেক সময় আসল ইলিশ মাছ চিনতে ভুল করি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ইলিশের মতো দেখতে সার্ডিন বা চন্দনা ইলিশ মাছকে ইলিশ বলে চালিয়ে দিচ্ছে। এ কারণে চড়া দাম দিয়েও অজান্তেই ইলিশের বদলে সার্ডিন কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

প্রতারণা এড়াতে জেনে নিন আসল ইলিশ চেনার সহজ উপায়-
>> আসল ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু, পিঠের ও পেটের দিক প্রায় সমভাবে উত্তল। অন্যদিকে সার্ডিন বা চন্দনা ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু এবং পিঠের দিকের চেয়ে পেটের দিক অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপ্টা।
>> ইলিশ বেশ বড় (৭৫ সেন্টিমিটার পর্যন্ত) হয়ে থাকে। সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
>> আসল ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো। সারডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা।
>> ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেটা সাদাটে। সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে।
>> আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট। সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়।
>> ইলিশের পার্শ্বরেখা বরাবর এক সারিতে আইশের সংখ্যা ৪০ থেকে ৫০টি। সার্ডিনের ৪০ থেকে ৪৮টি।
>> আসল ইলিশের পেটের নিচে বিদ্যমান ধারালো কিল বোন বা স্কুইটসের সংখ্যা ৩০ থেকে ৩৩টি পর্যন্ত থাকে। সার্ডিনের স্কুইটসের সংখ্যা ২৯টি থেকে ৩৪টি পর্যন্ত থাকে।
>> ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা থাকে। সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে।
>> আসল ইলিশের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যরে শতকরা ২৮ থেকে ৩২ ভাগ হয়ে থাকে। সার্ডিনের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যরে শতকরা ২২ থেকে ৩২ ভাগ হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০