এই ট্রফি পুরো বাংলাদেশের, এটি বাড়ি আসছে : ঋতুপর্ণা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এই ট্রফি পুরো বাংলাদেশের, এটি বাড়ি আসছে : ঋতুপর্ণা

 

সাবিনা-ঋতুদের অপেক্ষায় ছাদখোলা বাস

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

নেপালকে হারিয়ে ফের সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ ফাইনাল: প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-নেপাল কেউই
এই ট্রফি পুরো বাংলাদেশের, এটি বাড়ি আসছে : ঋতুপর্ণা

বাংলাদেশের সাফ শিরোপা ধরে রাখার পেছনে অন্যতম বড় অবদান ঋতুপর্ণা চাকমার। টানা দ্বিতীয় সাফ শিরোপা জেতার পথে জয়সূচক গোলটি এসেছে তার পা থেকেই। বাংলাদেশ দলের তারকা এই উইঙ্গার বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে নেপালের রক্ষণভাগকে পুরোটা সময় রীতিমতো নাচিয়েছেন। আসরজুড়েই বামপ্রান্তে প্রতিপক্ষের ভয়ের কারণ ছিলেন ঋতু।

বাংলাদেশ শিরোপা ধরে রাখতে পেরেছে। নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কীর্তি গড়েছে মেয়েরা। এমন অর্জনে অবদান রাখা ঋতু পেয়েছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব। ফাইনালের পর নেচে-গেয়ে শিরোপা উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে। যা ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।

শিরোপা জয়ের রেশ সহজে শেষ হওয়ার নয়। রাতের উল্লাস শেষে সকালেও সরব ঋতু। ভক্তদের সকালের শুভেচ্ছা জানিয়ে ঋতু লেখেন, ‘এটি বাড়ি আসছে।’ জুড়ে দেন শিরোপার সঙ্গে নিজের হাসিমাখা লাস্যময়ী ছবি।

এর আগে শিরোপা জয়ের পর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতু। তিনি বলেন, ‘অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ থেকে আমাদের জন্য মন থেকে দোয়া ও আশীর্বাদ করেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদেই আমরা আজ চ্যাম্পিয়ন। এই ট্রফিটা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০