কেন পদ্মা সেতুর নাট-বল্টু বেশি টাইট দেয়া হয়নি? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৮ জুন ২০২২, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন পদ্মা সেতুর নাট-বল্টু বেশি টাইট দেয়া হয়নি?

 

Slip Critical Joint – স্লিপ ক্রিটিক্যাল জয়েন্ট

এটি একটি ইঞ্জিনিয়ারিং থিওরি। যেটি বিয়ারিং বা স্প্রিং এর ন্যায় কাজ করে। পদ্মা সেতুর রেলিং এর নাট কেনো লুজ? কেনো টাইট দেওয়া হয়নি?

এই দুটি প্রশ্ন হাজারো বাঙালির মনে। এখানেই আসে স্লিপ ক্রিটিক্যাল জয়েন্ট নামক ম্যাথোড।

বিষয়টি একটু সহজ ভাবে জানার চেষ্টা করুন পদ্মা সেতুর স্প্যান দাড়িয়ে আছে পানি-মাটির উপর,আর চলাচলের উপযোগী সেতু দাঁড়িয়ে আছে ওই স্প্যানের উপর।

আর সেতুতে রাস্তার দুই ধারে/পাশে একটির সাথে অপরটি সংযুক্ত করে তৈরি করা হয়েছে নিরাপত্তা দেওয়াল/পিলার। আর এই দেওয়াল এর খন্ড গুলো সংযুক্ত করা হয়েছে রেলিং দিয়ে।

আর এই রেলিং গুলো ওই দেওয়ালের খন্ড গুলোর সাথে বড় বড় নাট এর মাধ্যমে যুক্ত থাকে। কিন্তু এই নাট গুলো হালকা লুজ করেই লাগানো হয়। কারণ?

কারণ যদি পদ্মা নদীর ভূ-পৃষ্ঠের নিচে রিখটার স্কেলে অতিমাত্রায় ভূমিকম্প হয় তবে পদ্মা সেতুও কম্পিত হবে। আর পদ্মা সেতু কম্পিত হওয়া অর্থ তার প্রতিটি স্প্যান, খন্ডায়িত রাস্তা,খন্ডায়িত

নিরাপত্তা দেওয়াল সব কম্পিত হবে। সাথে সাথে রেলিং ও কম্পিত হতে চাইবে। এখন রেলিং যদি টাইট করে সেতুর নিরাপত্তা দেওয়াল এর সাথে লাগানো থাকে তাহলে স্প্যান, নিরাপত্তা দেওয়াল কম্পনে নড়লেও রেলিং নড়তে পারবে না, ফলে হয় সেই ভূমিকম্পে রেলিং গুলো বেকে যাবে।

না হয় ভেঙ্গে যাবে,সংযুক্ত ওই নাট হালকা লুজ রাখার ফলে, সেতুর উপরের প্রতিটি খন্ডায়িত অংশ ভূমিকম্পে যেমন হালকা নড়তে পারবে তেমনি নাট কম টাইট থাকায় রেলিং এর উপরও সামগ্রিক ভাবে কম চাপ পড়বে বা কম কম্পন টান অনুভূত হবে।

ফলে রেলিং এর কোন ক্ষয়ক্ষতি হবে না। হালকা লুজ রাখা নাট তখন অনেকটাই স্প্রিং এর মতো কাজ করবে সেতুকে রক্ষা করবে।

আর এই ভয়াবহ দুর্ঘটনা এড়াতেই রেলিং এর নাট টাইট না দিয়ে হালকা লুজ রাখা হয়।

তাই পদ্মা সেতুর এটি ইঞ্জিনিয়ারিং কোনো গাফিলতি বা ভুল নয়। গুজব ছড়ানো বন্ধ করুন।

তবে এটি অত্যন্ত লজ্জাজনক যে, আমরা জাতি হিসেবে এখনো সভ্য হতে কতো বছর লাগবে? পদ্মাসেতু আমাদের গৌরব হলেও সঠিক বিজ্ঞান না জেনে প্রথম দিনেই আমরা সেতুর নাট খুলে বড় ইঞ্জিনিয়ারিং প্রকাশ করতে গিয়েছি। বিজ্ঞান না জেনে এগুলো করা বড় বোকামি সরাসরি রাষ্ট্রদ্রোহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০