কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে শিল্প ও পণ্য মেলা শুরু | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে শিল্প ও পণ্য মেলা শুরু

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে আজ থেকে মাস ব্যাপী শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা। কেন্দুয়া প্রেসক্লাব সংলগ্ন স্থানে মাস ব্যাপী এ মেলার মাধ্যমে কেন্দুয়ার স্থানীয় শিল্প ও পণ্যসমূহের প্রদর্শনী এবং বিক্রি করা হবে।
বুধবার বিকালে মেলার শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেলার আয়োজন সম্পর্কে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, “আমরা আশা করছি এই মেলাটি শুধুমাত্র বিনোদন নয়। বরং কেন্দুয়ার স্থানীয় শিল্প ও পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মেলায় স্থানীয় ও বাইরের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং হস্তশিল্পীরা অংশগ্রহণ করবেন। মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০