কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্যে তিন (৩) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪/২৫ অর্থবছরের কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় আজ ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেত্রকোণা জেলার উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে সক্ষম হব । প্রতিমাসে অন্তত ১ লিটার সরিষার তেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, যা স্বাস্থ্যের জন্য উপকারী ।” এছাড়াও তিনি তেল ফসলের আধুনিক প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন ।

তাছাড়াও প্রচলিত শস্য বিন্যাসে স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে আবাদী এলাকা ১৫-২০% বৃদ্ধি করা, হেক্টর প্রতি ফলন ১৫-২০% বাড়ানো এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রজনন বীজের ব্যবহার নিশ্চিত করা -প্রকল্পের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় ।

অন্যদিকে, ব্লকভিত্তিক কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে তেল ফসলের আবাদ সম্প্রসারণ, টেকসইকরণ এবং উৎপাদন বৃদ্ধি করে দেশের ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা হ্রাস করার ওপর গুরুত্বারোপ করা হয় প্রশিক্ষণ শালায় ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার এবং প্রকল্প মনিটরিং অফিসার খায়রুল আমীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০