কেন্দুয়ায় ভ্রাম্যমাণ বইমেলা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ বইমেলা

কেন্দুয়া প্রতিনিধিঃ বইমেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন এমন উদাত্ত আহ্বানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে মিট লাইফ ফাউন্ডেশন এ মেলা আয়োজন সহযোগী হিসেবে রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারী হতে ২৫ ফেব্রুয়ারী ৪ দিনব্যাপী প্রতিদিন বেলা ১২টা হতে সন্ধ্যা ৭ পর্যন্ত কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ বইমেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন প্রকাশনাসহ দেশী বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক  প্রকাশিত ১০হাজারেরও বেশি বিখ্যাত বই । যেমন- বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতার বই, রূপকথা, সায়েন্স ফিকশনসহ সব ধরনের বই । বইমেলার পাশাপাশি আরো বিভিন্ন বিষয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ।
ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান হোয়াটসঅ্যাপে জানান, ভ্রাম্যমাণ বইমেলায় ২০% -৩৫% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়ে বই বিক্রয় করা হবে এবং বিভিন্ন জায়গায় এ বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, ২২ ফেব্রুয়ারী বইমেলার প্রথম দিন । তবে ২৩ ফেব্রুয়ারী আনুমানিকভাবে উদ্বোধন করা হয়েছে । তিনি আরো বলেন,  বই মানুষকে জীবাত্মা থেকে পরমাত্মায় নিয়ে যায় ও অন্ধকারের মানুষকে করে তুলে আলোকিত মানুষ । ২৩ ফ্রেব্রুয়ারী দুপুরের পর তিনি ফেসবুক আইডি থেকে পোষ্ট করেন-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কেন্দুয়া জয়হরী মাঠে চলছে বইমেলা। ভাল বই কেনার ও পড়ার উদাত্ত আহব্বান রইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০