গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে কোথায় যাবেন আর কীভাবে পুনরায় তুলবেন? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৭ জুন ২০২২, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে কোথায় যাবেন আর কীভাবে পুনরায় তুলবেন?

 

শপিং মলের সামনে গাড়ি পার্ক করে আসিফ কিছুটা দ্বিধান্বিত ছিল। এখানে গাড়ি পার্ক করে গেলে কোন অঘটন ঘটবে না তো? পরেই মনে হল, সর্বোচ্চ আধাঘন্টার কাজ; এত অল্প সময়ে তেমন কিছু হবেনা। যেই ভাবা সেই কাজ। গাড়ি শপিং মলের সামনেই একটু সাইড করে পার্ক করে, শপিং মলের ভেতর চলে গেল আসিফ। ফিরতেও সময় লাগলো না, আধঘন্টার মধ্যেই ফিরে এলো সে। ফিরে এসে আসিফ আবিষ্কার করলো, তার গাড়ির নাম্বারপ্লেট গায়েব হয়ে গেছে। আধা ঘন্টার অসচেতনতার কারণে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে হতভম্ব আসিফ তখন ভাবছে, এখন কী কী ব্যবস্থা নিতে হবে! গাড়ির নাম্বার প্লেট হারিয়ে আসিফ সবার প্রথমে বি.আর টি এ’র ওয়েবসাইটে গিয়ে জেনে নিলেন, তাকে এখন কী কী করতে হবে।

প্রথমে কোথায় যাবেন?
বি আর টি এ’র নির্দেশনা অনুসারে গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে সবার আগে সংশ্লিষ্ট থানায় যেতে হবে। থানায় গিয়ে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেছে জানিয়ে একটি সাধারণ জিডি করতে হবে।

তারপর? নাম্বার প্লেট উত্তোলনের আবেদন
জিডি করা হয়ে গেলে জিডির কপি নিয়ে গাড়ির মালিককে যেতে হবে বিআরটিএ অফিসে। বিআরটিএ অফিসে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটি পুনরায় উত্তোলন করার জন্য,’সহকারী পরিচালক, বি আর টি এ’- বরাবর আবেদন করতে হবে। আবেদনের শিরোনাম হিসেবে লিখতে হবে হারানো নাম্বারপ্লেট পুনরায় উত্তোলনের জন্য আবেদন।

আবেদন করা হয়ে গেলে, সহকারী পরিচালক একজন মোটরযান পরিদর্শককে গাড়ির চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার অনুসন্ধানের জন্য নির্দেশ দিবেন। গাড়িটি পরীক্ষা করে পরিদর্শক গাড়ির মালিককে নাম্বার প্লেট পুনরায় উত্তোলনের জন্য সুপারিশ করবেন।

কী কী লাগবে?
বিআরটিএ তে গিয়ে আবেদন করার পর আবেদনের সাথে গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি এবং নাম্বার প্লেট হারানোর জিডির কপি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সও সাথে রাখবেন। যেন কোন কারণে কাজে লাগে বা পরিদর্শক দেখতে চান তাহলে তাঁকে দেখাতে হবে।

তারপর যেতে হবে ব্যাংকে…
বিআরটিএ কর্তৃক নির্ধারিত বা সুপারিশকৃত ব্যাংকে গিয়ে গাড়ির নাম্বারপ্লেট উত্তোলনের জন্য টাকা জমা দিতে হবে এবং ব্যাংক স্লিপটি সংরক্ষণ করে রাখতে হবে। নতুন নাম্বার প্লেট হাতে পাওয়ার আগ পর্যন্ত এই ব্যাংক স্লিপ হচ্ছে নাম্বারপ্লেট পুনরায় উত্তোলনের জন্য আবেদন করার প্রমান। অতএব এই স্লিপটি সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে।

ভাবছেন খরচ কত?

মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার নাম্বারপ্লেট পুনরায় উত্তোলন করতে গেলে খরচ পড়বে ২২৬০ টাকা। অপরদিকে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেলে, সেটি পুনরায় উত্তোলন করতে খরচ পড়বে ৪৬২৮ টাকা।

কতদিন পর নাম্বার প্লেট পাবেন?

বিআরটিএ’তে আবেদন এবং ব্যাংকে টাকা জমা দেয়ার পর অপেক্ষা করতে হবে মোবাইলে এস এম এসের জন্য। আবেদন করার দুই মাসের মধ্যে আপনার নতুন ডিজিটাল নাম্বারপ্লেট তৈরি হয়ে গেলে, বিআরটিএ থেকে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং বিআরটিএ’তে গিয়ে গাড়িতে নাম্বারপ্লেট লাগিয়ে নিতে হবে। নাম্বার প্লেট উত্তোলনের সময় অবশ্যই ব্যাংক স্লিপ, গাড়ির রেজিস্ট্রেশন ফটোকপি, জিডির কপি, ড্রাইভিং লাইসেন্স, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখবেন। যেসব কাগজপত্র লাগবে, কেবল সেসব কাগজপত্রই জমা দিবেন।

গাড়িতে নাম্বার প্লেট না থাকলে রাস্তায় মোটরযান আইনের লঙ্ঘন হয়। এতে করে আপনাকে শাস্তি পেতে হতে পারে বা জরিমানাও গুনতে হতে পারে। তাই গাড়িতে নাম্বারপ্লেট যুক্ত রাখা প্রতিটি গাড়ি চালকের এবং মালিকের দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০