জালাল মঞ্চের উদ্বোধনী ফলকে অসংগতি নিয়ে প্রশ্ন? | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
২০ অক্টোবর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জালাল মঞ্চের উদ্বোধনী ফলকে অসংগতি নিয়ে প্রশ্ন?

‎জালাল মঞ্চের উদ্বোধনী ফলকে অসংগতি নিয়ে প্রশ্ন?

‎কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
‎নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার এডিপি খাতের অর্থায়নে নির্মিত “জালাল মঞ্চ” নিয়ে প্রশাসনিক অসংগতি দেখা দিয়েছে। ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই মঞ্চের উদ্বোধনী ফলকে “বাস্তবায়নে: কেন্দুয়া উপজেলা প্রশাসন” লেখা থাকায় স্থানীয় সচেতন ব্যক্তিদের মধ্যে প্রশ্ন উঠেছে—যখন প্রকল্পের অর্থ এসেছে পৌরসভার এডিপি খাত থেকে, তখন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে উপজেলা প্রশাসনের নাম কেন উল্লেখ করা হলো?

‎সূত্র জানায়, জালাল মঞ্চটি পৌর এলাকার অভ্যন্তরে নির্মিত হয়েছে এবং কাজের অর্থ বরাদ্দ এসেছে পৌরসভার এডিপি খাত থেকে। কিন্তু উদ্বোধনী ফলকে পৌরসভার পরিবর্তে উপজেলা প্রশাসনের নাম থাকায় অনেকেই বিষয়টিকে প্রশাসনিক বিভ্রাট বা তথ্যগত ভুল বলে মনে করছেন।

‎এ বিষয়ে সচেতন মহলের দাবি, প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নের মধ্যে স্বচ্ছতা রক্ষার স্বার্থে এ ধরনের ফলকে প্রকৃত বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম সঠিকভাবে উল্লেখ করা উচিত। অন্যথায় ভবিষ্যতে হিসাব ও অডিট সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

‎এ বিষয়ে কেন্দুয়া পৌরসভার সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার রাজু আহমেদ জানান-জালাল মঞ্চ নির্মাণে কেন্দুয়া পৌরসভা এডিপি খাত থেকে ১৬ লক্ষ ৩৮ হাজার ৬১১ টাকা ৪৫ পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের বরাদ্দও রয়েছে। কেন্দুয়া পৌরসভা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত হয়েছে। তবে উপজেলা পরিষদের বরাদ্দ কত আমার জানা নেই।

‎এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এবং কেন্দুয়া পৌর প্রশাসক ইমদাদুল হক তালুকদার মুঠোফোনে গণমাধ্যমকর্মীকে বলেন-এক সাথে অনেকগুলো উদ্বোধনী ফলক করায় জালাল মঞ্চের উদ্বোধনী ফলকে ভুল হয়ে গেছে। তা অল্প সময়ের মধ্যে সংশোধন করা হবে।
‎্
‎উল্লেখ্য, জালাল মঞ্চটি সম্প্রতি নির্মিত হয়ে উদ্বোধন সম্পন্ন হয়েছে। এ নিয়ে পৌরসভা ও উপজেলা প্রশাসনের মধ্যে দায়িত্ব নির্ধারণ ও ফলকের তথ্য সংশোধন নিয়ে আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০