ঢাকায় এসেই মাঠে নেমে গেছেন ফিল সিমন্স | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৬ অক্টোবর ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় এসেই মাঠে নেমে গেছেন ফিল সিমন্স

 

নতুন কোচের নাম ঘোষণা করতে যেমন দেরি করেনি বিসিবি, তেমনি নিয়োগের পর মাঠে আসতেও সময় নেননি ফিল সিমন্স। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই পৌঁছেছেন মিরপুরে, নেমে গেছেন কাজে।

সবই ঠিক আছে, তবুও যেন কত কিছু বদলে গেছে বাংলাদেশ ক্রিকেটে। গতকালও যেখানে দলের সাথে অনুশীলনে ছিলেন হাথুরুসিংহে। সেখানে আজ সেই একই জায়গায়, একই ভূমিকায় ফিল সিমন্স। নতুন সূর্যের সাথে এ যেন নতুন বাংলাদেশ!

বিসিবি সভাপতি ফারুক আহমেদ কাল বিকেলে যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্ত করেন, সেখানেই নতুন কোচ হিসেবে সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার ফিল সিমন্সের নাম ঘোষণা করেন।

সেই ঘোষণার পর রাত পোহাতেই বাংলাদেশে এসে হাজির হন ফিল সিমন্স। এসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও চলে যান তিনি। পরিচিত হন খেলোয়াড়দের সাথে। প্রত্যক্ষ করেন লিটনদের অনুশীলন।

সিমন্সের অবশ্য হাতে খুব বেশি সময়ও নেই। এই সপ্তাহখানেকের মাঝেই মাঠে নেমে যেতে হবে তার। দক্ষিণ আফ্রিকা অপেক্ষা করছে ফিল সিমন্সের প্রথম পরীক্ষা নিতে। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ক’দিন পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

সেই লক্ষ্যে আজ সকালেই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু চট্টগ্রামে।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সিমন্সকে নিয়োগ দেয়া হলেও তার অধীনেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০