প্রফেসর ইউনূস ও তার দাবার চাল। | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রফেসর ইউনূস ও তার দাবার চাল।

প্রফেসর ইউনূস ও তার দাবার চাল।

প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার কতটা সফল হবে, সেটি সময় আমাদের কে বলবে। তবে তার রাজনৈতিক শৈল্পিকতা নিয়ে এখন আর সন্দেহের অবকাশ নেই। জাতিসংঘের রিপোর্ট এখন আনুষ্ঠানিকভাবে একটি পাবলিক ডকুমেন্ট – এটি কেবল একটি নথি নয়, একটি মৃত্যুপরোয়ানা, হাসিনার রাজনৈতিক জীবনের ওপর এক চূড়ান্ত সিলমোহর।

এই খেলাটি কেউ আর খেলতে পারেনি, কারণ এই মাত্রার কৌশল এবং আন্তর্জাতিক দখলদারি সাধারণ কোনো রাজনীতিবিদের ক্যাপাসিটিতে পড়ে না। প্রফেসর ইউনূস জাতিসংঘকে এমনভাবে ইনভলভ করেছেন যে, শেখ হাসিনার শাসন এখন বিশ্বজোড়া এক কলঙ্কিত অধ্যায়।

দেশীয় রিপোর্ট পাশ কাটানো সম্ভব হতে পারে, কিন্তু জাতিসংঘের এই রিপোর্ট বিশ্বরাজনীতির টেবিলে জমা পড়ে গেছে। এটি হাসিনাকে রাজনৈতিক শ্মশানে ঠেলে দেওয়ার সূচনা।

ভারতেরও এখন চিন্তার কারণ আছে। শেখ হাসিনাকে বাঁচানো মানে নিজেদের মানবাধিকার সূচক নামিয়ে আনা। রিপোর্টের লিগ্যাল বাইন্ডিংস না থাকলেও এর গ্রহণযোগ্যতা প্রবল। ক্ষমতা থাকলে ইগনোর করুক! দেখা যাক তারা কি করে এখন।

সবচেয়ে নির্মম সত্য? শেখ হাসিনার শাসনের ভয়াবহতা এতটাই নগ্ন যে, জাতিসংঘ সরকারের মঞ্চ নয়, নিজস্ব সদর দপ্তর থেকে রিপোর্ট প্রকাশ করেছে। এর গ্রহণযোগ্যতা এখন ধ্বংস করা অসম্ভব।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় – এত দ্রুত সময়ে আন্তর্জাতিক মঞ্চে হাসিনাকে এভাবে এক্সপোজ করা – এটি একটি রাজনৈতিক বিস্ময়। প্রফেসর ইউনূস কেবল অর্থনীতির নোবেলজয়ী নন, রাজনৈতিক দাবার মাস্টারপিস। তিনি যা করলেন, তা কেউ কল্পনাও করেনি।

এখন হাসিনার জন্য রাস্তাটা একটাই – অন্ধকার। হয় ভারত আশ্রয় দেবে, নয়তো বিচার। ফেরার পথ বন্ধ। আওয়ামী লীগের জন্য এটি শুধু ক্ষতি নয়, অস্তিত্ব সংকট। নিষেধাজ্ঞা এখন আর প্রশ্ন নয়, সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন পৃষ্ঠা লেখা হলো, যেখানে শেখ হাসিনার নাম থাকবে এক লজ্জাজনক দৃষ্টান্ত হিসেবে।

কপি-পেস্ট
লেখকঃ অজানা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০