প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সচল হলো ফেসবুক- ইনস্টাগ্রাম- হোয়াটসঅ্যাপ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ৫:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সচল হলো ফেসবুক- ইনস্টাগ্রাম- হোয়াটসঅ্যাপ

 

 

বিশ্বজুড়ে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটা প্ল্যাটফর্মের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ হঠাৎ ডাউন হয়ে যাওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সচল হয়েছে। তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনও ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম।

বাংলাদেশ সময় ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এক পোস্টে মেটার পক্ষ থেকে বলা, আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারীরা আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানায়, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার লাখ লাখ ব্যবহারকারী। সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি। এ সময় ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

 

এর আগে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার।

ডাউনডিটেক্টর ডটকম আরও জানায়, প্রথম দিকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী। তবে সাড়ে তিন ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ এ স্পাইক কমে ২০০তে নেমে আসে। এছাড়া ইনস্টাগ্রামে স্পাইক কমে ৪ হাজারে নামে। এছাড়া ফেসবুকে হয় ৩ হাজার। ম্যাসেঞ্জারের স্পাইক ৫০০তে নেমে আসে।

তবে, মেটা কর্তৃপক্ষ অফিসিয়াল এক্স পেজসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, আমরা জানি যে একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০