বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী

অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য এল দারুণ এক সুসংবাদ। বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র মিলেছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে ছোট্ট ভিডিওবার্তায় এই সুসংবাদটি দিয়েছেন হামজা নিজেই। এর কয়েক মিনিট পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে খেলানোর ব্যপারে ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
একই সময়ে লেস্টার সিটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে লাল সবুজ পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি পোস্ট করে লেখে, আজ হামজা চৌধুরী তার জাতীয় দলের প্রতিনিধিত্বের অধিকার পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্য প্রবাসী হামজা অনেকদিন ধরেই চাইছিলেন বাংলাদেশের হয়ে খেলতে। বাফুফেও তাকে পেতে দীর্ঘদিন ধরে কাজ করছিলো। তবে ইংল্যান্ড যুবদলের হয়ে ম্যাচ খেলার কারনে ফিফার ফুটবল ট্রাইবুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে অনাপত্তি জানাতে সময় নেয়। অবশেষে প্লেয়ার স্ট্যাটাস চেম্বার ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই হোল্ডিং মিডফিল্ডারকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।
এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এরপরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র মেলে তার।
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০