বাবরের মুক্তিতে দেলোয়ার হোসেন ভূঞার নেতৃত্বে আনন্দ মিছিল | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবরের মুক্তিতে দেলোয়ার হোসেন ভূঞার নেতৃত্বে আনন্দ মিছিল

কেন্দুয়া প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনও বাধা না থাকায় নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার কেন্দুয়া পৌর শহরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের খাদ্যগুদাম-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, সৈয়দ মাহমুদুল হক ফারুক, মাজহারুল ইসলাম মাজু, ছাত্রদল নেতা পাভেল ভূঁইয়া, পারভেজ খন্দকার প্রমুখ।
এ ছাড়া লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনও বাধা না থাকার খবরে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ (মঙ্গলবার) আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০