বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর মানবতাবিরোধী অপরাধে বিদেশের মাটিতেও শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া আসামীদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তাদের ধারণা এই প্রতিবেদনটি পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত প্রমাণ হিসেবে কাজে দেবে।

গণঅভ্যুত্থানে হওয়া বিচার বহির্ভুত হত্যাকান্ড সহ মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা সেই বিতর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে জাতিসংঘ সদরদপ্তর থেকে প্রকাশিত একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন। জুলাই-আগস্টে চলা গণঅভ্যুত্থানের ২৩০ ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শী, ৫ আগস্টের আগে ও পরে দায়িত্ব পালন করা ৩৬ কর্মকর্তার সাক্ষ, ১৫০ টি মেডিকেল কেইসের বিশ্লেষণ ও কয়েক হাজার ছবি যাচাই ও বাছাই করে তথ্যানুসন্ধান দল প্রতিবেদনটি তৈরি করেছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ কাজী ওমর ফয়সাল বলেন, “তথ্য সংগ্রহের যে প্রচেষ্টা, সেখানে আওয়ামী লীগ নিজেও অংশগ্রহণ করেছে। ফলে এই রিপোর্টটির মাধ্যমে একটি সার্বজনীন গ্রহণযোগ্য তালিকা এসেছে।“

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টার্ক জানান, ” এক্ষেত্রে আমি মনে করি, “ইউনিভার্সাল জুরিসডিকশন” কাজ করতে পারে। যেসব দেশে “ইউনিভার্সাল জুরিসডিকশন” সম্ভব সেসব দেশে কেউ গুরুতর অপরাধ করে দেশের বাইরে অবস্থান করছে এমন ব্যক্তিকে জবাবদিহিতায় আনার একটা উপায় হতে পারে। এবং অবশ্যই আমি উল্লেখ করবো, এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ।”

এই প্রতিবেদনটি গণহত্যার অপরাধীদের বিদেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রেও বাধা হয়ে দাড়াতে পারে।

Source

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০