বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, বাদ কুমিল্লা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, বাদ কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা, সবশেষ আসরেও খেলেছে ফাইনালে।

তবে ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের নতুন আসরে দেখা যাবে না কুমিল্লা নামের কোনো ফ্র্যাঞ্চাইজি।
রাজনৈতিক পট-পরিবর্তনের পর আর আগ্রহ দেখায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী ছিলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। নতুন করে কুমিল্লার নামেও আর কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চাননি।

আগামী বিপিএলে কুমিল্লা না থাকলেও তিন আসর পর ফিরছে রাজশাহী। এর বাইরে দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা থাকছে না, তবে চট্টগ্রাম ও ঢাকার নামে আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার বোর্ড সভার পর এমন তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘এবার চিন্তা করেছিলাম যারা আসতে চায়, তাদের সঙ্গে ইন্টারভিউ করে করব। কেন আসতে চায়, কতটা আগ্রহ। সেটা দেখার জন্য। একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা ঢাকার- তো ওরা খেলতে চায়। ঢাকা টিমের আগ্রহ ছিল। চট্টগ্রামের একটা পুরোনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে এসেছে। রাজশাহীর একটা টিম খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এই তিনটাকে আমরা চূড়ান্ত করেছি। ’

বিপিএল আয়োজন নিয়ে ফারুক বলেন, ‘যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে- হক আই, ডিআরএস এগুলো থাকবে, প্রোডাকশন- সব মিলিয়ে আকর্ষণীয় করার চেষ্টা করব। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০